প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে এই আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে নাসীরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি আমলে নিয়েছেন। একই সাথে নাসীরুদ্দিন পাটোয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।