চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাত থেকে সম্প্রতি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন, থানা ও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন টিম গোপনীয়তা বজায় রেখে একযোগে অভিযান পরিচালনা করেছেন। অভিযানকালে কৃষি জমির উপরিভাগ থেকে অবৈধভাবে মাটি কাটা অবস্থায় উবাহাটা ইউনিয়নের উলুকান্দি এলাকা থেকে ২ জনকে চুনারুঘাট থানার একটি পুলিশ টিম কর্তৃক আটক করা গেলেও প্রশাসনের উপস্থিতি পেয়ে অন্যরা দ্রুতগতিতে পালিয়ে যায়। আটককৃতরা হল উপজেলার উলুকান্দি গ্রামে রহমত আলী ছেলে সোহেল মিয়া (৩৫)

ও একই গ্রামের আছাব আলীর ছেলে সুমন মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪(গ) ধারা লঙ্গনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে ০১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অবৈধভাবে বালু ও মাটি পরিবহনের একটি ট্রাক্টর মালিকবিহীন অবস্থায় পেয়ে জব্দ করা হয়।