কালাই (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের সরকারি পানার পুকুর লিজ নিয়ে সংস্কারের নামে মাটি বাণিজ্যের ঘটনায় ২ মার্চ সোমবার বিকেলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজেবুর রহমান সুইটকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা। এসময় কালাই থানার এস আই আমিনুর রহমান সহ পুলিশ উপস্থিত ছিলেন।