চট্টগ্রাম (হাটহাজারী) সংবাদদাতা : হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন বিলে কৃষিজমির টপসয়েল কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। গত ২৮ ফেব্রুয়ারি পরিচালিত এ অভিযানে একজনকে দোষী সাব্যস্ত করে ২ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুমানমর্দ্দন বিল এলাকায় অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।