লক্ষ্মীপুরে শহরের ঝুমুর এলাকায় প্রায় ২ কোটি টাকাসহ একটি গাড়ি লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর পিএস এবং জেলা কৃষক দলের সহ সভাপতি বদরুল আলম শ্যামল এবং তার সহকারী আবদুর রহমান রাজন আটক হয়েছেন।
৩০ মিনিটের মধ্যে ব্যাখ্যা দিতে হবে, এই মর্মে তাকে ছেড়ে দিয়েছেন যুগ্ম দায়রা জর্জ নওরীন সুলতানা। বিস্তারিত তথ্যের জন্য তিনি সেনা ক্যাম্প গেছেন। এরপর সাংবাদিকদের জানাবেন। ৩০ মিনিট সময় নিয়ে সেনা ক্যাম্পে যাওয়ার পর, একঘণ্টা সময় পার হলেও এখনও কোন তথ্য জানাতে পারেননি প্রশাসন। এখনও (রাত ৯টা) তথ্যের জন্য সাংবাদিকরা গাড়িটি গিরে রেখেছে।