বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন করা হয়। আদালতের ২২ নম্বর কক্ষে আজ বেলা ১১টায় এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়া এবং তাকে অপরাধমূলকভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।