মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : মুরাদনগরে এরশাদকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার -৩। জানা গেছে, গত শনিবার (১৮ এপ্রিল) কুমিল্লার মুরাদনগর উপজেলা ১১নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন ব্রাক্ষণচাপিতলা গ্রামের এরশাদকে ওই গ্রামের প্রধান আসামি সাব্বির (২৫), ২নং আসামী মিজান মিয়ার ছেলে আলমারি (২৫), উত্তর বাখরাবাদ গ্রামের হাসেম মিয়ার ছেলে মজিদ মিয়া ওরফে ঘটক (৩৫) কে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এরশাদ মিয়া ব্রাক্ষণ চাপিতলা গ্রামের বসবাস করতো। তাকে মাদকের কলহ জের ধরে ব্রাক্ষণ চাপিতলা গ্রামের বাজার থেকে গ্রামের দক্ষিণ পাশে বিলে নিয়ে গত সোমবার রাতে হত্যা করে। গত মঙ্গলবার দিন নিহতের বাবা আঃ হক অজ্ঞাত নামা বিবাদীরা হত্যা মামলা দায়ের করেন।
বাঙ্গরাবাজার থানা ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ঘটনার পর থেকে সাব্বিরসহ আসামিরা পালাতক ছিল। গোপন সংবাদ ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে উপজেলা সলপা ও ব্রাক্ষণচাপিতলা গ্রামের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।