সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধায় গত ২১ জুন বিএনপি ও যুবদল কর্মীদের হামলায় গুরুতর আহত বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের কর্মী সৈয়দ সালাহউদ্দিন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মারা গেছেন। সকাল ৭টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ ৪৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় বিএনপি ও যুবদলের একদল সশস্ত্র কর্মী অতর্কিত হামলা চালায়। এতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন। ওই দিন ঘটনাস্থলেই ইসলামী ছাত্রশিবিরের কর্মী সাইফুল্লাহ বারী নিহত হন। গুরুতর আহত সালাহউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে তিনি মারা যান। এ নিয়ে ওই দিনের হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল দু’জনে।

ঢাকায় প্রথম জানাযা

গাইবান্ধার সাঘাটায় স্থানীয় বিএনপি ও যুবদলের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত জামায়াত কর্মী সৈয়দ সালাহউদ্দিনের প্রথম জানাযার নামাজ শনিবার ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এ ছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাঘাটায় ছাত্রশিবিরের বিক্ষোভ

সাঘাটায় সালাহউদ্দিন ও ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদ এবং খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাঘাটা উপজেলা শাখা। শনিবার এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সালাহউদ্দিন ও সাইফুল্লাহ হত্যার বিচার চেয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। মূল ব্যানারে লেখা ছিল, ‘বিএনপি সন্ত্রাসী হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বোনারপাড়া ইউনিয়ন যুব বিভাগের কর্মী সালাহ উদ্দিনের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।’ এ ছাড়া বিভিন্ন প্ল্যাকার্ডে ঔটঝঞওঈঊ ঋঙজ ঝঐঅঐঊঊউ ঝঅওঋটখখঅঐ’, ‘খুনি মুকুলের ফাঁসি চাই’, ‘খুনি পলাশের ফাঁসি চাই’ এবং ‘সালাহ উদ্দিনের খুনিদের দ্রুত ফাঁসি চাই’ স্লোগান লেখা ছিল।

বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, সাঘাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন, সহস্থানীয় জামায়াত ও শিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, গত ২১ জুন সাঘাটার বোনারপাড়ায় প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলা চালিয়ে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে হত্যা করা হয়। একই হামলায় গুরুতর আহত সালাহউদ্দিন দীর্ঘ ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার সকালে মারা গেছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, এ জোড়া হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রধান আসামি মুকুলসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা অবিলম্বে মুকুল, পলাশসহ জড়িত সব সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান।