সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা থাকায় এবং তদন্তে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দৌলতপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়। এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে,কল্লোল বিশ্বাস উপজেলা নির্বাচন অফিসার, দৌলতপুর, কুষ্টিয়া (প্রাক্তন কার্যালয়: মনিরামপুর, যশোর) এর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা নম্বর-১৮/২০২৫ রুজু করা হয় এবং তদন্তে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।