ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির দুই মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আজমিনা সিদ্দিকের ৭ ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ৭ বছরের জেল এবংটিউলিট সিদ্দিকের ৪ বছরের সাজা দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ-৪ আদালতে এ রায় ঘোষণা করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটিতে অভিযোগ করা হয়েছে- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন।
মামলা দুটিতেই শেখ রেহানার আরেক মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম ঢাকার বিশেষ জজ-৪ আদালতে সম্পন্ন হয়।