কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে আহসান উল্লাহ নামে এক সার ব্যবসায়ির নগদ ১০হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা সদর হাজিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান এ অর্থদন্ড আদায় করেন।

‎জানা যায়, হাজিরহাট বাজারের চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারীরা আহসান উল্লাহ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অভিযোগ রয়েছে। পরে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করে তার সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

‎কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি বাজারে অভিযান অব্যাহত রয়েছে।