হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলোচিত শিশু আফরিন আক্তার (১১) হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ ফয়সাল (১৯) কে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।
বুধবার (২১ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে হাটহাজারী থানার উপ-পরিদর্শক রূপন নাথের নেতৃত্বে একটি চৌকস দল নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ২৬ মার্চ হাটহাজারীর আমান বাজার এলাকার পূর্বপাশে অবস্থিত একটি তুলার গুদামে ভুক্তভোগী আফরিন আক্তারকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী চিৎকার করার চেষ্টা করলে ফয়সাল ও তার সহযোগী মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে। এসময় ধারালো ও ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে তার মুখমণ্ডল বিকৃত করা হয় এবং মরদেহ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।