নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা-১০ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের নেতা নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের রমিজ বিন আরিফের উপর হামলা’র ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ভুক্তভোগী রমিজ বাদী হয়ে মন্তলী গ্রামের আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ও তার ছেলে ছাত্রলীগ নেতা ইমন-সহ ৫জনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেন। বুধবার থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইমনকে নিজ বাড়ি থেকে আটক করে। হামলাকারী আজিজুর রহমান ও ইমন উপজেলা আওয়ামী লীগ নেতা ও রায়কোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের ভাই ও ভাতিজা। বৃহস্পতিবার সকালে আটকৃত ইমনকে কুমিল্লা’র আদালতে প্রেরণ করা হয়েছে।