২০২৬-২০২৭ ইং মেয়াদে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদের মনোনয়নপত্র গতকাল বৃহস্পতিবার দাখিল করা হয়েছে।

সভাপতি পদে এস.এম কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ শহীদুল ইসলাম, সহ-সভাপতি পদে লুৎফর রহমান আজাদ, সাধারণ সম্পাদক পদে মোঃ আবু বকর সিদ্দিক, ট্রেজারার পদে মোঃ আজমত হোসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ শাহীন আক্তার, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান ভূইয়া, লাইব্রেরী সম্পাদক পদে মোঃ শাহাদাত হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক পদে বিলকিস আক্তার, অফিস সম্পাদক পদে আব্দুর রাজ্জাক মন্ডল, ক্রীড়া সম্পাদক পদে বাবুল আক্তার বাবু, সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মাদ শাহজাহান মোল্লা, তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মাসুদ, কার্যকরী সদস্য পদে যথাক্রমে মোঃ ইউনুস, জহিরুল ইসলাম, কাউসার আহমেদ, মোঃ কাইয়ুম হোসেন (নয়ন), বেলাল হোসাইন, মোঃ ওমর ফারুক, মোশাররফ হোসাইন, মোঃ শাহ আলম, দিলরুবা আক্তার (সূবর্না), মোঃ মাহসীন (রেজা) মনোনয়ন দাখিল করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক,

ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার এডভোকেট শামসুজ্জামান, সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ মাঈন উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪-২৫ মেয়াদে সর্বশেষ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিতরা আদালতে আসা বন্ধ করে দেন। এতে সমিতির সব কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়। এই পরিস্থিতিতে ওই বছরের ১৩ আগস্ট অ্যাডহক কমিটি গঠন করেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।