চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক ২ টি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েলসহ অন্যান্য জ্বালানি তেল ও ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকা- প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সীমান্তবর্তী উপকূলীয় এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে যাতে কতিপয় অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধ মজুদ করতে না পারে, সে লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ভিআইপি রোড সংলগ্ন এলাকায় গত ১৮ মে ২০২৬ সোমবার রাত ১১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদকৃত তেলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে আনুমানিক ২৩ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১,৫০০ লিটার অকটেন এবং উক্ত জ্বালানি তেল বহনে ব্যবহৃত একটি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।