সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জ শহরের পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে অ্যাপেনডিক্স অপারেশনের পর ভুল চিকিৎসার অভিযোগে সাবিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে হামলা ও ভাঙচুর চালান।

গত ১৯ মে বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার মুজিব সড়কের ১নং খলিফাপট্টি এলাকায় অবস্থিত পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত সাবিনা খাতুন পৌর এলাকার জানপুর বটতলা মহল্লার মৃত আব্দুল গণির মেয়ে এবং একই এলাকার আসিফ আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ মে অ্যাপেনডিক্সের সমস্যায় সাবিনা খাতুনকে পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন দুপুর সাড়ে ৩টার দিকে চিকিৎসক ডা. মুকুল হোসেন তার অস্ত্রোপচার করেন এবং অ্যানেসথেশিয়ার দায়িত্বে ছিলেন জাকারিয়া হোসেন। অপারেশনের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বগুড়ার ঠেঙ্গামারা হাসপাতালে নেয়া হয়।