শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সিল মারা ব্যালট পেপারগুলো ব্যালট বাক্সে ফেলার আগেই জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পর সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ থাকলেও পরে তা পুনরায় শুরু করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ব্যালটগুলোর কিছুতে ধানের শীষ প্রতীকে সিল মারা ছিল। বিষয়টি তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে শতাধিক ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকে সিল মারেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়। পরে কেন্দ্র থেকে সিল দেওয়া ব্যালট উদ্ধার করে দুজনকে আটক করা হয়।

তিনি জানান, উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলো বাতিল ঘোষণা করা হবে। ঘটনার পর ওই ভোটকেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি শুনেছেন। তিনি বলেন, “কে বা কারা এসব ক