চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মাঠে জোবেদা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্রাঘাতে হত্যা করা হয়েছে।

হত্যাকান্ডের শিকার জোবেদা খাতুন ওই উপজেলার দলিয়ারপুর গ্রামের মরহুম তুফান হোসেনের স্ত্রী। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। দলিয়ারপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আকতার হোসেন বলেন, সকালে ঘাস কাটতে গিয়ে জোবেদা খাতুন তার বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে গোপালপুর গ্রামের মাঠে হাত-মুখ বাঁধা অবস্থায় তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়দের ধারণা,ধর্ষণের পর অথবা ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে হত্যা করা হয়েছে। এদিকে,খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন ঘটনাস্থলে গেছেন। তবে তাৎক্ষণিক তিনি হত্যাকান্ড সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি।