কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার দুই আসামিসহ সিআর মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ। পৃথক অভিযানে গ্রেপ্তার চারজনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১২ আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

(১০ আগস্ট) সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মাদকবিরোধী অভিযানে গণেশপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৮) এবং কুমারখালীর দক্ষিণ মূলগ্রামের মোঃ শাহাজাহানের ছেলে মোঃ আব্দুল মমিন (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় খোকসা থানায় মামলা রয়েছে।

অন্যদিকে, (১১ আগস্ট) মঙ্গলবার রাত ১টা ৩৫ মিনিটে ওয়ারেন্ট অভিযানে খোকসা মাঠপাড়ার মৃত আলম প্রামাণিকের ছেলে সোহেল রানা (৩৫) কে এবং (১২ আগস্ট) বুধবার রাত ২টা ৩৫ মিনিটে মাসিলিয়া গ্রামের মোঃ ইউসুফ আলী প্রামাণিকের ছেলে মোঃ বাচ্চু প্রামাণিক (৪৫) কে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।