ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে সিএনজি পরিবহনে চলছে চাঁদাবাজি। জানাগেছে, ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া ও নবগ্রাম বাজারে সিএনজি/ হ্যালো বাইক পরিবহনে এলাকায় প্রভাব বিস্তার করে মিজান, খোকন ও রাজ্জাকের নেতৃত্বে প্রকাশ্যে প্রতিটি পরিবহন থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করে চলছে এই কতিপয় চাঁদাবাজরা। কাওয়ালীপাড়া বাজারে প্রায় ২ শতাধিক সিএনজি ও হ্যালো বাইক পরিবহন থেকে মাসে ৩ লাখ টাকার চাঁদাবাজি করছে। এদিকে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নাকের ডগায় পরিবহন সেক্টরে এরকম চাঁদাবাজি চললে ও পুলিশ অজ্ঞাত কারনে নীরব ভূমিকা পালন করেই চলছে। অভিযোগ উঠেছে যে নবগ্রাম বাজার বনিক সমিতির তথাকথিত কমিটির সভাপতি ছানোয়ার হোসেন ছানু ওরফে পান ছানু চাঁদাবাজদের সাথে মিলে মিশে পরিবহন সেক্টরের চাঁদাবাজির তিন লাখ টাকা ভাগবাটোয়ারা করে খাষ্টেয়।

ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী পরিবহনের চাঁদাবাজির ব্যাপারে কথা বললে তিনি নীরব ভূমিকা পালন করে।