ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে আজ ১৫ মে ২০২৬ শুক্রবার দুপুর ১ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি স্পিড বোটে তল্লাশি চালিয়ে কুমিল্লা হতে ভোলা সদরে পাচারকালে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড এর এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।
অপরাধ
ভোলায় মাদককারবারি আটক
ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
Printed Edition