গৌরনদী-আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমাদের সচেতনতা কিছুটা ঘাটতির কারণে অসংখ্য শিশু হাম রুবেলা আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে, এ জন্য আমাদের অতিরিক্ত সচেতন হওয়া দরকার। তিনি গতকাল সোমবার সকাল ১০টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা গৈলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হাম রুবেলা টিকা দান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে এ কথা বলেন অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম কর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের সংবাদ উপস্থাপনার মাধ্যমে দেশবাসীকে মরণঘাতি এ রোগটি সম্পর্কে সচেতন করবেন। এটা দায়িত্বশীল সরকার হিসেবে আমাদের শিশুদের পর্যাপ্ত চিকিৎসা সেবা নিরাপত্তা দায়িত্ব রয়েছে। ফলে তাদের সুরক্ষায় আমাদের সরকার যথাযথ ভাবে দায়িত্ব পালন করছে, স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা প্রশাসক মোঃ খাইরুল আলম সুমন, বরিশাল জেলা পুলিশ সুপার এ জেট এম মোস্তাফিজুর রহমান, বরিশাল জেলা সিভিল সার্জন ডাক্তার মনজুরে এ এলাহী, পরিবার পরিকল্পনা দপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার আবুল কালাম, বিশ্ব স্বাস্থ্য বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ডাক্তার মনিরুল আলম, বরিশাল বিভাগীয় নিউটেশন অফিসার ডাক্তার শাহনাজ বেগম, আগৈল ঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকও আগৈল ঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম মোর্শেদ সজীব।
মন্ত্রী বৈশ্বিক সংকটে কথা উল্লেখ করে বলেন, আমরা এমন এক সময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, যখন আমাদের ক্ষমতা গ্রহণ করার পরপরই মধ্যপ্রাচ্য যুদ্ধের দামামা বেজে উঠেছে ফলে গোটা বিশ্ব এখন এক অর্থনৈতিক সংকটকাল অতিক্রম করছে ফলে আমাদের দেশকে আমদানি করে চলতে হয় জ্বালানির উপর নির্ভর করে চলে দেশের বিদ্যুৎ উৎপাদন দেশের কলকারখানা সহ অর্থনীতির চাকা কে সচল রাখতে হলে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে হয় আমাদের দেশে মাটির নিচে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও বিগত স্বৈরাচারী সরকার গ্যাস উত্তোলন করার কাজে কোন কর্মসূচি না দিয়ে নিজেদের স্বার্থে ব্যস্ত ছিলেন। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয় এবং গণবিরোধী হয় তার পরিণতি কত খারাপ হতে পারে তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই মুহূর্তে দেশে জ্বালানি সংকট এ সংকটের জন্য অপরাধী বিগত স্বৈরাচারী সরকার আমাদেরকে আমদানি নির্ভর করতে গিয়ে তারা রাষ্ট্রের অনেক টাকা খরচ করেছে যেহেতু জ্বালানি আমদানি নির্ভর তাই এ খাতে আমাদেরকে বিপুল পরিমাণ মুদ্রা খরচ করতে হচ্ছে।