স্টাফ রিপোর্টার গাজীপুরঃ
প্রখ্যাত আলেমে দ্বীন ও তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর গড়ে ওঠার অন্যতম প্রধান কারিগর এবং প্রাক্তন উপাধ্যক্ষ মরহুম মাওলানা সফিক উল্লাহ মাদানী (রহ.)রূহের মাগফিরাত কামনায় দোয়া এবং সাবেক দায়িত্বশীল ভাইদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখা।
ছাত্রশিবির তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন সময়ের সভাপতি, সেক্রেটারি ও সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুম মাওলানা সফিক উল্লাহ মাদানী (রহ.)-এর শিক্ষাক্ষেত্রে অবদান, ইলমী ব্যক্তিত্ব এবং তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা গড়ে তোলায় তাঁর অগ্রণী ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তাঁর আদর্শ ও ত্যাগ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এছাড়াও ছাত্রশিবির, তা'মীরুল মিল্লাত টঙ্গীর বিভিন্ন পর্যায়ের বর্তমান নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বমুহূর্তে সকলের শ্রদ্ধেয় শিক্ষক, বিশিষ্ট মুহাদ্দিস ও আলেমে দ্বীন মাওলানা সফিক উল্লাহ মাদানী (রহ.)-এর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।