দক্ষিণ রাঙ্গুনিয়ার মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল ৪ মার্চ বুধবার অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলা উদ্দিনের সভাপতিত্বে ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি কাজী মুহাম্মদ এরফানুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুহিউদ্দিন মাহবুব।

এতে আরো উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী শওকত আলী তালুকদার, খায়েজ আহমদ (বাচা), জাবেদ হোসাইন, মোহাম্মদ আজম, জাফর আহমদ, খুরশিদ আলম, আবুল কালাম প্রমুখ। এছাড়া কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাবেক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুল বাশার রাসেলের কুরআন তেলাওয়াতের মাধ্যমের শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাশ, আরো বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মমতাজ উদ্দীন চৌধুরী।

প্রধান অতিথি কাজী মুহাম্মদ এরফানুল হক তার বক্তব্যে রামাদানের ফজীলত, মাহাত্ম্য, শিক্ষণীয় বিষয়ে কুরআন ও হাদীসের আলোকে নানান দিক তুলে ধরেন। এছাড়াও তিনি মুসলিম বিশ্বে চলমান অস্থিরতা বিষয়ে মুসলিম বিশ্বের করণীয় বিষয়ে আলোকপাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।