ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বর্ধিতাংশে নব-স্থাপিত পাঠকক্ষ ও গ্রন্থাগার, ব্যায়ামাগার এবং সংস্কারকৃত সুয়ারেজ লাইনসহ পাকা রাস্তা উদ্বোধন করেন।
শনিবার (১৪ মার্চ ) এ সকল কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে বিগত অন্তর্বতীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাক্তন আবসিক শিক্ষার্থী ও প্রাইম এসেট গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ এবং হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।