রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৬ অর্থ বছরের গবেষণা প্রকল্পের বিজ্ঞান অনুষদের চার বিভাগের (গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান ও রসায়ন) প্রথম সেমিনার গত ১৬ই এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী। গবেষণাও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর (অব:) ডক্টর মোহাম্মদ আজহার আলী। গবেষণাও সম্প্রসারণ দপ্তর আয়োজিত এই গবেষণা সেমিনারে গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিভাগের শিক্ষকগণ তাঁদের গবেষণাকর্ম উপস্থাপন করেন।