রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এউচ্চশিক্ষার গুণগত মানউন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) ফর হায়ার এডুকেশন ’শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২ এপ্রিল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রকিব এবং ডক্টর মোহাম্মদ সজিব মিয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।