বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে প্রায় ১২০০ নারী শিক্ষার্থীকে নিয়ে উৎসবমুখর পরিবেশে টিএসসি মাঠে অনুষ্ঠিত হয় 'ক্বিরাত জলসা ও ইফতার মাহফিল'।

গতকাল (৮ মার্চ ) –এ 'ক্বিরাত জলসা ও ইফতার মাহফিল' অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩ টা থেকেই নারী শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে টিএসসির মাঠ।

ক্বারি আফসারা রহমান আফিয়া-এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি বিকেল শুরু হয়। অতঃপর পরিবেশিত হয় 'কোরাস কুরআন তিলাওয়াত।'

পরবর্তীতে ক্রমান্বয়ে শিশু ক্বারীদের ধারাবাহিক কুরআন তিলাওয়াত পরিবেশিত হতে থাকে। এছাড়াও মাঝেমাঝে বিভিন্ন সেগমেন্টের অংশ হিসেবে হামদে বারী তায়ালা, নাতে রাসূল এবং রমযান বিষয়ক সংগীত পরিবেশিত হয়েছিল।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ও অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন হল সংসদের নারী প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহতারামা সাবিকুন্নাহার তামান্না (সভানেত্রী, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য ও সিনেট সদস্য) ইফতারের বিরতি শেষে পবিত্র কুরআনের ৩০তম পারাটি সম্পূর্ণ রূপে তিলাওয়াত সম্পন্ন করা হয়।