জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি লোক প্রশাসন বিভাগের ২০২১-২০২২ শিক্ষার্থী। উদ্ধারের সময় তার মাথায় আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, শারমিনের স্বামী গতকাল রোববার আনুমানিক বেলা ২টা থেকে ৩ টা নাগাদ বাসায় ফিরে দরজা বাইরে থেকে বন্ধ পান। এরপর তিনি বাসার ভেতরে প্রবেশ করে শারমিনকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখেন। এসময় তার জ্ঞান ছিল না বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরবর্তীতে বাড়িওয়ালার সহায়তায় শারমিনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন এনাম মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শারমিনের স্বামী ফামিম জানান, সকালে তাদের দু’জনের ফোন কেনার জন্য ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু শারমিনের প্রেশার লো থাকায় তিনি একা ঢাকা যান। এরপর তিনি ঢাকা থেকে কয়েকবার মেসেজ করেন তবে এর কোন উত্তর পাননি।