বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ সভায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় ভিসি বলেন, বাউবিকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি গবেষণা সম্প্রসারণ, ডিজিটাল লার্নিং উন্নয়ন, মানসম্মত পাঠক্রম প্রণয়ন এবং শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়নে গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।