পার্বত্য চট্টগ্রামের নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিঝু-বিষু-বিহু-বৈসুক-সাংগ্রাই-সাংগ্রাইং-থাংগ্রেন-সাংক্রান-চাংক্রান-পাতা উপলক্ষ্যে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আলোচনা সভা, র‌্যালি, ফুল ভাসানো-সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’ এই কর্মসূচির আয়োজন করে। এসময় অন্যান্যের মধ্যে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি শান্তিময় চাকমা উপস্থিত ছিলেন।