বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) ও নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদের কনিষ্ঠ ছেলে ফারদিন শাহরিয়ার খান জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। বুধবার দুপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষার এ ফলাফল প্রকাশিত হয়।নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় হতে ফারদিন ২০২৫ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।বর্তমানে সে নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। বৃত্তি পাওয়ায় সে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে।ফারদিন পঞ্চম শ্রেণিতেও বৃত্তি লাভ করেছিল। সে সকলের নিকট দোয়া প্রার্থী।