পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে দীর্ঘ এক মাস সব ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আগামী ২২ মে থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পুরোপুরি বন্ধ থাকবে। বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে ক্লাস বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম পুরো এক মাস বন্ধ থাকছে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। ঈদের ছুটি কাটিয়ে অফিস কার্যক্রম চালু হবে ১ জুন থেকে।