টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের সাবেক জেনারেল সেক্রেটারি অধ্যাপক মুজিবুর রহমান অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল সোমবার তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।
এ সময় তিনি অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানের শয্যার পাশে দাঁড়িয়ে উপস্থিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন।