কুষ্টিয়া সংবাদদাতা

কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলার আয়োজনে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি ২০২৫ প্রদান করা হয়েছে। ১৬ মে শনিবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১০৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। ৭৩ জন ট্যালেন্টপুলে ও ১৩২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পায়। এই ২০৫ জনকে এককালীন টাকা, ক্রেস্ট, কুরআন মাজিদ ও সংবর্ধনা প্রদান করা হয়। ২০২৫ সালে কুষ্টিয়ার প্রায় ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ২৩০০ শিক্ষার্থী কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ইমরান বিশ্বাসের সভাপতিত্বে । প্রধান আলোচক ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহিবুর রহমান মুহিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর,কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার, ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা শাখার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এছাড়াও বক্তব্য রাখেন স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ইউসুফ আলী, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কুষ্টিয়ার পরিচালক হাফেজ আবু ইউসুফ, ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, সাবেক চেয়ারম্যান খাজা আহম্মেদ, সাবেক চেয়ারম্যান ইমরান খান, কুষ্টিয়া মেডিকেল কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি মেহেদী হাসান শাহাদাত, ফাউন্ডেশন কুষ্টিয়ার সাবেক আহ্বায়ক ইকতিয়ার উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।