বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৪-এর প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনে ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্যাহ মাহামুদ।

ছয় সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থী ছিল ২ লাখ ৫৯ হাজার ৯৬৯ জন, পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ২০ হাজার ২১৪ জন এবং চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০ হাজার ৪৭৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৮ জন শিক্ষার্থী। মোট পাসের হার ৬৬ দশমিক ৭৩ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৬৬৭ জন ছাত্র এবং ১২ হাজার ৩৪১ জন ছাত্রী।

গ্রেড অনুযায়ী ১ জন ‘A-’, ১৭০ জন ‘B+’, ২ হাজার ৬৭১ জন ‘B’, ৮ হাজার ৭৬০ জন ‘B-’, ১০ হাজার ৪২ জন ‘C+’, ৪ হাজার ৭৭৩ জন ‘C’ এবং ৫৯১ জন ‘C-’ পেয়েছে।