স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক টিএম আহমেদ হুসেইনকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ) ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের উপস্থিতিতে তিনি সাবেক রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আনিছুর রহমানের নিকট থেকে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন।

ভিসি বলেন, 'টিএম আহমেদ হুসেইন একজন নিষ্ঠাবান ও কর্মপ্রাণ প্রশাসক। তাঁর দক্ষতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসন আরও গতিশীল করবে এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

এর আগে টিএম আহমেদ হুসেইন গাজীপুর মূল ক্যাম্পাস ও বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা তাঁর সফল ও ফলপ্রসূ দায়িত্বকাল কামনা করেছেন।