পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল রোববার শাখা সভাপতি মহিউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, ২০২৬ সেশনের জন্য এই কমিটি করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, কমিটিতে অফিস সম্পাদক আসিফ ইমাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ, বায়তুল মাল সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুসলিমুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার এবং ছাত্র অধিকার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আহসান হাবিব ইমরোজ।
এছাড়া কমিটির আইটি সম্পাদক হাসানুল বান্না, আন্তর্জাতিক সম্পাদক আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক আশিকুর রহমান সাকিব, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ, বিজ্ঞান সম্পাদক মো. রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক হোসনে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক হয়েছেন মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া)। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাঈম হোসেন, প্রকাশনা সম্পাদক মো. তাওকির হাসান, গবেষণা সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান, ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে মো. মাহবুব আলম (মিরাজ) মনোনীত হয়েছেন নতুন এই কমিটিতে।