ববি সংবাদদাতা

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানী শাহবাগ থানার অভ্যন্তরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ৩নং গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আব্দুলা আল মামুনের সঞ্চলনায় বক্তব্য দেন আব্দুল কাদের জীবন, মৃত্যুঞ্জয় রায়, মো. জাহিদ হোসেন, মো.আবু উবাইদা,মাসুদ রানা।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত, মামলা গ্রহণ, আইনগত ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয় থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এসময়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন বলেন, দীর্ঘ ১৭ ফ্যাসিবাদি কাঠামো নিরসনের পর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি নতুন সরকার গঠিত হয়েছে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক ছিল। সরকারের গঠনের দুইমাস পার হতে না হতেই আমাদের প্রত্যাশায় ছেদ ধরেছে। আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে হামলার শিখার হয়েছে। তার ধারাবাহিকতায় ঢাকা বিশ্বিবদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যদের প্রতি হামলা হয়েছে।

এসময়ে তিনি আরও বলেন আমরা এই হামলার নিন্দা জানিয়ে যারা হামলা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি তিনি বলেন, রাষ্ট্র যদি সাংবাদিক উপর হামলার বিচার না করে তাহলে এই রাষ্ট্র বিপদ গামী হবে। সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে জনমত গড়ে তুলে এই হামলার জবাব দিবে।