শাহরিয়ার আহাদ, মেডিকেল শিক্ষার্থী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ।
বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি, যে দেশটি সম্ভাবনাময়, ঐতিহ্যময় এবং সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন। তবে, দুর্নীতি ও চাদাবাজি আমাদের উন্নতির অগ্রযাত্রাকে ভীষনভাবে কলঙ্কিত করছে । নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি বর্তমানে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে । এটা সমাজের বিভিন্ন শ্রেণির পেশার মানুষের উপর একটা অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে, আতঙ্ক সৃষ্টি করছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতেও চাঁদাবাজির একটা প্রভাব আমারা স্পষ্টই দেখতে পাই। আর খুবই দুঃখজনকভাবে এই চাঁদাবাজি যখন কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় হয়ে থাকে তখন তা খুবই অনিয়ন্ত্রিত হয়ে পরে। অনেক সময় প্রশাসন ও চাঁদাবাজ দমনে ব্যার্থ হয় । তাই আমি মনে করি একই সঙ্গে আইনের সঠিক প্রয়োগ যেমন জরুরি, ঠিক তেমনিভাবে রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও বন্ধ করতে হবে। পাশাপাশি নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজের অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।