রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে গত ১২ এপ্রিল রোববার থেকে জুলাই বিপ্লবের অগ্র সৈনিক শহীদ আবু সাঈদের স্মরণে ৪ দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ বই মেলা ’উদ্বোধন করা হয়েছে। শহীদ আবু সাঈদের বাবা মোহাম্মদ মকবুল হোসেন এই বইমেলার উদ্বোধন করেন ।
পরে বিশ্ববিদ্যালয়ের মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী। বইমেলার আলোচনা সভার সভাপতিত্ব করেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ফেরদৌস রহমান, ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সোহাগ আলী।
বই মেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩৫টি প্রকাশনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে। চারদিন ব্যাপী এই বইমেলা ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ছিল। বইমেলায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠান, লেখকআড্ডা, আবৃত্তি ও গ্রন্থ পর্যালোচনার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন দুপুর দেড়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চালু ছিল। তবে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা উন্মুক্ত ছিল।
এদিকে একইদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে বেরোবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এতে প্রধান অতিথি ছিলেন।
এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ২২টি পুরুষ দল এবং ১৫টি নারী দল অংশগ্রহণ করছে। বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন এতে সভাপতিত্ব করেন।