জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এতে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব ১৬৭৩ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ১৪২৪ ভোট পেয়েছেন।
জিএস (সাধারণ সম্পাদক) পদ: জিএস পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ১৪ কেন্দ্র মিলিয়ে ১৫৮৭ ভোট পেয়েছেন। তার বিপরীতে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৭৯৩ ভোট।
এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদ: এই পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা ১৪ কেন্দ্রে মোট ১৪৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১৩৩৭ ভোট।