স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ভিসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নবনিযুক্ত ভিসি মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ে যোগদান করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বিদায়ী ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে বাউবির শিক্ষা কার্যক্রম, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নবনিযুক্ত ভিসিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।