বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) দিনব্যাপী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অধ্যক্ষ মোঃ পিজিউল আলম এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ মনির হোসেন, মোঃ আতাউর রহমান ও কাজী মোঃ গিয়াস উদ্দিন এর যৌথ পরিচালনায় এবং জ্যেষ্ঠ প্রভাষক মোঃ রফিকুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কবির আহাম্মদ।

বক্তব্য রাখেন, ২ নং বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল আউয়াল, মোঃ মাসুদুর রহমান, মোঃ রুহুল আমিন, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির প্রমুখ।