মোহাম্মদপুর ঢাকাস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম এ মাদরাসার ২০২৬ সনের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল এবং ২০২৫ সনের বার্ষিক পরীক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতার কৃতি ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা ও জৈনপুরী দরবার শরীফ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর।
বিশেষ অতিথি ছিলেন মহিলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কারি রওশন আরা নুরী। মোনাজাত পূর্বে প্রতিষ্ঠাতা জৈনপুরী পীর বলেন আমার মাদ্রাসায় নার্সারি থেকে কামিল এম এ পর্যন্ত আবাসিক / আনাবাসিক ডে কেয়ার এ যারা ভর্তি হইবে আমি তাদের থাকা-খাওয়া ফ্রি করে দিব ইনশাআল্লাহ। অতি মনোরম পরিবেশে শতভাগ নিরাপত্তা ও পাশের গ্যারান্টি রয়েছে আসন সীমিত আগে আসলে আগে সিট পাবেন। সময় অতি সীমিত। সর্বশেষ পীর সাহেব তার মোনাজাতে বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং ইহুদি ও খ্রিস্টানদের পরাজয় এবং মুসলিম উম্মার বিজয় কামনা করে এক হৃদয়বিদারক মোনাজাত পরিচালনা করেন। প্রেসবিজ্ঞপ্তি।