জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে রিকশা চালক এবং ছাত্রদলের জুনিয়র সদস্যদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিলের আয়োজন করেছেন ছাত্রদল নেতা রাজন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড ও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে রিকশা চালকদের ইফতার বিতরন করা হয়।

ছাত্রদল নেতা রাজু হাসান রাজন বলেন, সারাদিন ক্যাম্পাসে পরিশ্রম করে যেসব রিকশা চালক শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকেন, তাদের প্রতি সম্মান জানাতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। ইফতারের পূর্বে উপস্থিত সবাই ছাত্রদলের প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। আয়োজকদের ভাষ্য, প্রিয় নেত্রী আজ আর না থাকলেও তাঁর আদর্শ এখনও পথচলায় প্রেরণা জোগায়।

1000183070

ইফতার শেষে রাজন বলেন, “ক্যাম্পাসে প্রতিদিন যে মানুষগুলো আমাদের নীরবে সেবা দিয়ে যান, তাদের মধ্যে রিকশা চালক ভাইদের অবদান অনস্বীকার্য। আজ তাদের সঙ্গে এবং আমার প্রিয় জুনিয়র ভাই-বোনদের সঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই ভালো লাগছে।”

এছাড়া তিনি আরও বলেন, “আমরা যারা ছাত্রদল করি, তারা সবসময় সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিলেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

ইফতার মাহফিলে শাখা ছাত্রদলের বিভিন্ন সদস্য ও নেতৃবৃন্দের উপস্থিত লক্ষ্য করা যায় । এছাড়া অন্যন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল গাফফার জিসান, রাজু হাসান রাজন, জি এম রায়হান কবির ও আরো অনেকে।