গতকাল রোববার তা‘লীমুল মিল্লাত ইসলামিয়া মাদরাসা আয়োজিত ২০২৬ সালের দাখিল পরীক্ষার্র্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসার সহ সুপার মাওলানা আব্দুর রউরফর পরিচালনায় ও সুপার মুহাম্মদ গোলাম আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৪ সংসদীয় আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন। তিনি তার আলোচনায় বলেন ছাত্রদেরকে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এ্য্রগিয়ে আসতে হবে। মাদ্রাসা শিক্ষার্থীরা দেশের সকল স্তরে মেধার সাক্ষর রেখে চলছে তোমরাও আর্ন্তজাতিক ও দেশীয় সকল চ্যালেঞ্জ মোকাবেলায় কুরআন ও হাদীসের গবেষক হওয়ার চেষ্টা করবে। নিজেদেরকে নৈতিকতার সর্বোচ্চ স্তরে উন্নীত করবে এবং সর্বোপরি আল্লাহর উপর ভরসা করবে। বাস্তব জীবনে কুরআন হাদীস অধ্যয়ন করবে। তিনি শিক্ষার্থীদেরকে দাখিল স্তরে ভাল রেজাল্ট করে মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসামুখী থেকে কামিল পর্যন্ত পড়াশুনা করার জন্য তাগিদ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা এবিএম আহসান ফারুক, ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রহীম জীবন প্রমুখ। এছাড়া মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ও শুভাকাংখী গণ উপস্থিত ছিলেন।
প্রেসবিজ্ঞপ্তি।