আমিনা হোসাইন বুশরা, আইন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। চাঁদাবাজি শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এটি গণতন্ত্রের জন্যও একটি বড় হুমকি। আর এই সমস্যা মোকাবিলায় তরুণ ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চাঁদাবাজি সাধারণ মানুষকে ভয়ভীতি ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। এই তরুণ প্রজন্ম সচেতন, প্রযুক্তিনির্ভর এবং সামাজিকভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম। তাই এক্ষেত্রে চাঁদাবাজি বন্ধ করতে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। চাঁদাবাজি দমনে সবচেয়ে কার্যকর উপায় হলো সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব নির্বাচন করা। রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা পর্যন্ত স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তরুণ সমাজ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন এবং তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে আগ্রহী।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম তরুণদের হাতে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা সম্ভব। তরুণরা তথ্যভিত্তিক প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পারে এবং অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারে। চাঁদাবাজি দমনে আইনের যথাযথ প্রয়োগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তবে সবচেয়ে বড় সমাধান হবে দেশে পর্যাপ্ত কাজের জায়গা সৃষ্টি করা এবং বেকারত্ব দূর করা। রাজনৈতিক চিন্তাভাবনার বাইরেও অর্থনৈতিক খাতকে যদি ভবিষ্যৎ সরকার উন্নত করতে পারে তাহলে চাঁদাবাজি পরিকল্পিতভাবে এবং কার্যকরভাবে দমন করা সম্ভব। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে, সামাজিক পরিবর্তনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তরুণ সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধি দূর করতে তরুণ ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আরও শক্তিশালী করতে পারে।দেখতে পাই। আর খুবই দুঃখজনকভাবে এই চাঁদাবাজি যখন কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় হয়ে থাকে তখন তা খুবই অনিয়ন্ত্রিত হয়ে পরে। অনেক সময় প্রশাসন ও চাঁদাবাজ দমনে ব্যার্থ হয় । তাই আমি মনে করি একই সঙ্গে আইনের সঠিক প্রয়োগ যেমন জরুরি, ঠিক তেমনিভাবে রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও বন্ধ করতে হবে। পাশাপাশি নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজের অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।