বরাবরের ন্যায় এবারও অষ্টম শ্রেণী ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা সবার শীর্ষে। তামিরুল মিল্লাত মেইন ক্যাম্পাস ঢাকায় ১১১ জন, টঙ্গী ক্যাম্পাস ৮০ জন এবং মহিলা ক্যাম্পাসে ৭০ জন সর্বমোট ২৬১ জন অষ্টম ও ইবতেদায়ী বৃত্তির পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
বাংলাদেশ মাদ্রাসা অধীনে তামিরুল মিল্লাত মাদ্রাসার এ অভূতপূর্ব সাফল্যে মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড.মুফতি খলিলুর রহমান মাদানী মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করার পাশাপাশি ট্রাস্ট, গভর্নিং বডি, বিজ্ঞ শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের মুবারকবাদ জানান। মাদ্রাসার সর্বস্তরের পরিচালনা পরিষদ শিক্ষকমন্ডলী অভিভাবকবৃন্দ এবং ছাত্রদের আন্তরিক প্রচেষ্টায় ভবিষ্যতেও এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকে সে ব্যাপারে মহান মালিকের দরবারে বিশেষ দোয়া কামনা করা হয়।