৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এ বিএমডিসি সনদ না থাকায় স্থগিতকৃত প্রার্থীদের মধ্যে ১৭১ জন প্রার্থীকে সহকারী সার্জন পদে এবং ১৯ জন প্রার্থীকে সহকারী ডেন্টাল সার্জন পদে কমিশন কর্তৃক সাময়িকভাবে মনোনয়ন দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আরও ২৪ জন প্রার্থীর বিষয়ে অচিরেই নির্দেশনা প্রদান করা হবে।